নিউ টাউনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মোমের মিউজিয়ামে রাখা থাকবে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, লতা মঙ্গেশকরের মূর্তিও। রাজ্যের এই মিউজিয়ামের নাম রাখা হয়েছে, মাদার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই নাম দিয়েছেন।
আগামী নভেম্বরেই এই মিউজিয়াম সর্বসাধারণের জন্য খুলে যাবে বলে ঠিক হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও মিউজিয়াম দ্রুত চালুর ব্যাপারে নির্দেশ দিয়েছেন। তিন মাস আগেই ইকো পার্কের উল্টোদিকে ফিন্যান্স সেন্টারের সাততলায় ১২ হাজার বর্গফুট এলাকায় হিডকোর অধীনে মিউজিয়ামের কাজ শুরু হয়। সেখানে রাজ্যের কিছু বিশিষ্ট ব্যক্তিরও মূর্তি রাখা হবে।
সময়ের আগেই এই মিউজিয়াম তৈরির কাজ শেষ করেছে রাজ্যের নগর উন্নয়ন দপ্তর। আধুনিক মিউজিয়ামে থাকছে অত্যাধুনিক ব্যবস্হাও। রাজ্য সরকার তিন বিখ্যাত ভারতীয়কে সম্মান জানাতেই তাঁদের মূর্তি মিউজিয়ামে রাখবে বলে জানা গেছে। মাদাম তুসোর মিউজিয়ামেও তিন বিখ্যাত ভারতীয়র মূর্তি রয়েছে।
ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





