কিছুদিনের মধ্যেই রিলিজ হতে চলেছে অনুষ্কা শর্মা অভিনীত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন কর্ণ জোহর। কিন্তু ছবি রিলিজের মাত্র কয়েকদিন আগেই বলিউডের স্বনামধন্য এই প্রযোজক-পরিচালক সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন তাঁরই ছবির নায়িকা অনুষ্কা শর্মা। একটি সাক্ষাৎকারে অনুষ্কা জানালেন, ‘কর্ণ আমার কেরিয়ার শেষ করে দিতে চেয়েছিল’।
বিষয়টার সূত্রপাত অবশ্য করেছিলেন কর্ণ নিজেই। দিন কয়েক আগে মুম্বই ফিল্ম ফেস্টিভালে তিনি উপস্থিত হয়েছিলেন তাঁর নতুন ছবিটি নিয়ে।
যখন সংবাদমাধ্যমের মুখোমুখি হন কর্ণ, তখন তাঁর সঙ্গে ছিলেন ছবির দুই প্রধান অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন ও অনুষ্কা।
সেই সময়ে অনুষ্কা সম্পর্কে তাঁর মতামত জানতে চাওয়া হলে কর্ণ বলেন, ‘সত্যি বলতে কী, প্রথম দর্শনে অনুষ্কাকে আমার বিন্দুমাত্র পছন্দ হয়নি। যখন ‘রব নে বনা দি জোড়ি’র নায়িকা হিসেবে আদিত্য চোপড়া অনুষ্কার ছবি দেখায়, তখন আমি কিছুতেই ওকে নায়িকা হিসেবে মেনে নিতে পারিনি।
এমনকী, আমি চেয়েছিলাম ওর কেরিয়ার শেষ করে দিতে। চেয়েছিলাম যে, অনুষ্কা যেন বলিউডে বেশি দিন টিকতে না পারে।’
সেইসঙ্গে কর্ণ এটাও জানান যে, অনুষ্কা অভিনীত ‘ব্যান্ড বাজা বারাত’ দেখার পরে অনুষ্কা সম্পর্কে তাঁর ধারণা বদলায়।
কর্ণ বলেন, ‘আমি বুঝতে পারি, অনুষ্কা একজন দারুণ অভিনেত্রী। এবং আমার মনে হয়, অনুষ্কা সম্পর্কে আমার প্রাথমিক ধারণার জন্য ওর কাছে আমার ক্ষমা চাওয়া উচিত’।
কর্ণ যখন এ কথাগুলো বলছেন, তখন পাশেই বসে রয়েছেন স্বয়ং অনুষ্কা।
এসএম





