দিওয়ালীতে মুক্তি পাওয়া শাহরুখের নতুন মুভি ‘হ্যাপি নিউ ইয়ার’ দেখার অনুমতি না দেয়ায় এক নারী আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ভারতের মধ্য প্রদেশের শিবপুরে এ ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের।
বুধবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, স্বামী তাকে ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমা দেখার অনুমতি না দেয়ায় ২১ বছর বয়সী ওই নারী নিজের শরীরে এসিড ঢেলে দেন।
পুলিশ জানিয়েছে, ওই নারীর স্বামী অভিযোগ করেছেন, সাপ্তাহিক ছুটির দিনে অত্যন্ত ভিড় থাকায় স্ত্রীকে সিনেমা দেখতে যাওয়ার অনুমতি দেননি তিনি। এতেই ঘটে বিপত্তি। এক বোতল এসিড নিয়ে নিজের গায়েই ঢেলে দেন স্ত্রী। এতে তার শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়।
প্রতিবেদনে জানানো হয়, আহত অবস্থায় ওই দিনই তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে গোয়ালিয়ার একটি হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এসিডে আহতের অভ্যন্তরীণ কিছু অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেআই





