তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন বুধবার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় চলচ্চিত্রটির প্রিমিয়ার শো উদ্বোধন করেন।
সচিব মুক্তিযুদ্ধভিত্তিক এ চলচ্চিত্রের জন্য নির্মাতাদের অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ দেশের মানুষের কাছে আমাদের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরবে।
২০২০-২১ অর্থবছরের অনুদানে নির্মিত এ চলচ্চিত্রের পরামর্শক ও 'সূর্যদীঘল বাড়ি' সিনেমার পরিচালক মসিহউদ্দিন শাকের, সংগীতশিল্পী ও পরিচালক বাপ্পা মজুমদার ও চলচ্চিত্র নির্মাতা প্রদীপ ঘোষ অনুষ্ঠানে অংশ নেন।
শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ২৪-২৫ আগস্ট বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলচ্চিত্রটির তিনটি প্রদর্শনী হচ্ছে।
গোলাম ফরিদা ছন্দা, মুজাহিদ বিল্লাহ ফারুকী প্রমুখ অভিনীত এ চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে এক গ্রাম্য কিশোরের সাহসিকতার কাহিনি তুলে ধরা হয়েছে।
এটির চিত্রনাট্যকার মুজিবুল হক, শিল্প নির্দেশনায় আনোয়ার সেলিম, সম্পাদনায় ধীমান মিয়াজী, চিত্রগ্রহণ এসএম সুমন আহমেদ, গীতিকার পাশা মোস্তফা কামাল ও ব্রত রায়।
সংগীত পরিচালনার পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবেও কাজ করেছেন বাপ্পা মজুমদার। তার সঙ্গে গলা মিলিয়েছেন মধুমিতা মৌ।
এমআই





