মেডিকেল চেকআপের জন্য কলকাতায় গেলেন নায়ক রাজ রাজ্জাক।                    
স্ত্রী লক্ষ্মীকে নিয়ে রোববার সকালে কলকাতার উদ্দ্যেশে ঢাকা ত্যাগ করেন তিনি। কলকাতার অ্যাপোলো হাসপাতালে রুটিন চেকআপ করাবেন তিনি।
তার পুত্র নায়ক বাপ্পারাজ বলেন, আব্বা এখন সম্পূর্ণ সুস্থ। তারপরও রুটিন চেকআপের জন্য কলকাতায় যাওয়া। পাশাপাশি আম্মাকে নিয়ে কটা দিন আত্মীয়স্বজনের বাসায় বেড়াবেন। সপ্তাহখানেকের মধ্যেই তারা দেশে ফিরে আসবেন।
বাংলা সিনেমার জীবন্ত কিংবদন্তী রাজ্জাক শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন স্কয়ার হাসপাতালে ছিলেন। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর বেশ কিছু অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। বর্তমানে তিনি অনেকটা সুস্থ। দেশে ফিরেই কার্তুজ সিনেমার ডাবিং এ অংশ নিবেন তিনি।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]