যখন জনপ্রিয়তার শীর্ষে, তখন হঠাৎ করেই চলচ্চিত্র থেকে বিদায় নেন রিয়াজ। নানা সময়ের সাক্ষাতকারে এই হঠাৎ বিদায়ের কারণ হিসেবে কিছু অভিমানের কথা বলেন।
সেই অভিমান ভুলে আবার চলচ্চিত্রে অভিনয় করছেন জনপ্রিয় এই নায়ক। তিনি ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইট হার্ট’ছবিতে মিমের বিপরীতে অভিনয় করবেন। ছবিতে তাকে মিমের স্বামীর ভূমিকায় দেখা যাবে।
রিয়াজ বলেন, চলচ্চিত্রই আমাকে আজকের রিয়াজ বানিয়েছে। তাই আর অভিমান করে থাকতে পারলাম না। ছবিটির গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় রাজি হয়ে গেলাম। তবে আমার চরিত্রটা অতিথি চরিত্র। অল্প কিছুক্ষণের জন্য উপস্থিতি। আরও জানালেন ভাল গল্প ও চরিত্র পেলে চলচ্চিত্র নিয়মিত হবেন।
ছবিটিতে আরও অভিনয় করছেন বাপ্পি। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। মিম একজন খ্রিস্টান নারীর ভূমিকায় অভিনয় করবেন। আগামী মাস থেকে ছবির শুটিং শুরু হবে।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





