হলিউড সুপারস্টার টম ক্রুজ ইদানীং লিন্ডসে লোহানকে নিয়ে এখানে-সেখানে ঘুরে বেড়াচ্ছেন। লন্ডনের চিলটার্ন ফায়ারহাউসেই চলতি মাসে দু’জন প্রথম কাছাকাছি আসেন। ওকে সাময়িকী এ খবর ফাঁস করে দিয়েছে।
টম আশা করছেন, লোহানের সৌন্দর্য তার একাকী দুনিয়া রঙিন করে দেবে। একইভাবে টমের ওপর ভরসা রাখছেন অনেক সমস্যা কাটিয়ে ওঠা ২৮ বছর বয়সী এই অভিনেত্রী। তার মধ্যে স্ত্রী হওয়ার গুণাবলিও দেখছেন ক্রুজ। তারা এখন লন্ডনে পৃথক ছবির কাজ করছেন।
কেটি হোমসের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি ঘটার পর এবারই প্রথম টম ক্রুজের সঙ্গে কোনো নায়িকাকে ঘিরে রসালো খবর ছড়ালো।
কেএইচ





