ওবায়দুর রহমান একজন তরুন সংগীত শিল্পী। সম্প্রতি এই শিল্পীর নতুন দুইটি অডিও এ্যালবাম বাজারে এসেছে। এ্যালবাম দুইটির নাম প্রহেলিকা-১ ও ২। এতে রয়েছে সব মিলিয়ে ১৫টি গান। যার সবগুলোর গায়ক, সুরকার, গীতিকার ও কম্পোজার শিল্পী ওবায়েদ নিজে।
ইতিমধ্যেই এ্যালবাম দুইটির গান শ্রোতা মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। ওবায়দুর রহমানের এ্যালবাম দুইটির বিশেষত্ব হলো-এর সকল গানগুলো একোস্টিক গীটারে করা। দেশের সংগীত ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ একোস্টিক গীটার কেন্দ্রিক স্টুডিও ডাব্ল এ্যালবাম এই প্রথম। শিল্পীর নিজস্ব কম্পোজিশন ছাড়া এ্যালবাম দুইটিতে যত মিউজিক ইন্স্টুমেন্ট ব্যবহৃত হয়েছে যেমন- একোস্টিক, লিড, রিদম ও বেস গীটার, ড্রাম্স ও পারকাশন। বাদ্যযন্ত্রগুলো বাজিয়েছেন শিল্পী ওবায়েদ নিজে।
প্রহেলিকা-১ ও ২ এর গানগুলো কিছুটা আত্মকেন্দ্রিক। বেশিরভাগ গানগুলোই লেখা হয়েছে শিল্পীর জীবন দর্শন, অভিজ্ঞতা, আশা ও আকাঙ্খা নিয়ে। প্রতিটি গানের কথা, সুর, কম্পোজিশন ও গায়কিতে যথেষ্ট নতুনত্ব আছে যা শ্রোতাদের আলোড়িত করবে। এ্যালবাম দুইটির কিছু উল্লেযোগ্য গান হলো “ একাকিত্ব”, “চিরন্তন”, “ মৌনতা”, “দোষ”, “ভয়”, “আধার”, “ এবং ও আর”, “পাশবিক”, “স্বীকারোক্তি”, “বীরত্ব” সহ আরও বেশ কিছু গান।
এ্যালবাম দুটির কভারসহ এর সিডি সব চিত্রকর্ম শিল্পীর নিজের করা। ওবায়দুর রহমানের আশা- তার এ্যালবাম দুটির গানগুলো দেশের সংগীত প্রিয় সব মানুষের ভাল লাগবে। এ্যালবাম দুইটি সিডি আকারে বাজারের সর্বত্র পাওয়া যাচ্ছে। এছাড়া প্রহেলিকা-১ ও ২ এর ১৫টি গান ইউটিউবেও শোনা যাবে ।
জেআই





