আশিকুর রহমান পরিচালিত প্রথম ছবি ‘গ্যাংস্টার রিটার্নস’ সেন্সরে বিনা কর্তনে ছাড়পত্র পেলো। রবিবার আনুষ্ঠানিক ভাবে সেন্সরবোর্ড ছবিটির ছাড়পত্র প্রদান করেন।
গ্যাংস্টার রিটার্নস চলচ্চিত্রের একটি দৃশ্য
আশিকুর রহমান বলেন, ‘এটি আমার প্রথম ছবি, প্রথম সন্তানের মত। অনেক যত্ন করে ছবিটি নির্মাণ করার চেষ্টা করেছি। দর্শকরা ছবিটিতে নতুনত্বের স্বাদ পাবে’।
ছবির গল্প তৈরি হয়েছে আন্ডারওয়ার্ল্ডের প্রেক্ষাপট নিয়ে। পারিবারিক অসচ্ছলতার কারণে একটি ছেলে জড়িয়ে পড়ে অপরাধ জগতের সঙ্গে। আর এ কারণে তাকে হারাতে হয় আপনজনদের। এই ছেলেটির চরিত্রে অভিনয় করছেন অপূর্ব।
ছবিটির গান ও টিজার অনালাইনে প্রকাশিত হলে অনেক প্রশংসিত হয়।
বিসর্গ মিডিয়া ও ইনট্র্যাক ফিল্মস এর ব্যানারে এই ছবিতে প্রথম একসঙ্গে চলচ্চিত্রে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব ও জান্নাতুল ফেরদৌসি পিয়া, টাইগার রবি, শম্পা ও কোয়েল।
আশিকুর রহমান পরিচালিত আরিফিন শুভ ও আঁচল অভিনীত ‘কিস্তিমাত’ ছবিটি এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে।
জেআই,





