রোববার থেকে ঢাকাবিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় গানের দৃশ্যের শুটিং করার মধ্য দিয়ে শুটিং শুরু হলো মাসুদ আখন্দ পরিচালিত স্বপ্নপোকা চলচ্চিত্রের শুটিং।                    

এতে নায়িকা চরিত্রে প্রসূণ আজাদ অভিনয় করেছেন। তার বিপরীতে মাসুদ আখন্দ নিজেই অভিনয় করবেন।

সিনেমাটিতে প্রসূণ আজাদকে ভারসিটি পড়ুয়া এক মেয়ের চরিত্রে দেখা যাবে। চঞ্চল প্রকৃতির এই মেয়েটা সমুদ্রে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। ভাসতে ভাসতে গিয়ে ওঠে এক দ্বীপে। সেখানে দেখা হয় নায়কের সাথে। এমনই গল্প নিয়ে আবর্তিত হয় চলচ্চিত্রটি। উল্লেখ্য ঈদের পরে আবারা ছবিটির শুটিং শুরু হবে বলে জানান প্রসূণ আজাদ।

ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই