এক দিনেই শেষ হল নাটকের কাজ। স্ক্রিপ্ট মুখস্থ করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে টানা সংলাপ বলে অভিনয় করার দিন সেই কবেই চলে গেছে। এখন সেভাবে নাটক নির্মাণ করা যেন এক দুঃসাহসিক ব্যাপার।
তবে এমন কিছু নির্মাতা থাকেন যারা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে ভালবাসেন। তেমন একজন নির্মাতা মাতিয়া বানু শুকু। একদিন পুরোটা সময় ক্যামেরার সামনে সংলাপ মুখস্থ করে শিল্পীদের রিহার্সেল করালেন। আর পরের দিনে পুরো নাটকের শুটিং শেষ করলেন। নাটকের নাম রিয়েল মার্ডার স্টোরি। এটির চিত্রনাট্য করেছেন মাতিয়া বানু শুকু ও পঙ্কজ রনি।
২১ মে ছিল ক্যামেরার সামনে শিল্পীদের মহড়ার দিন এবং ২২শে মে সকাল থেকে শুটিং শুরু হয়ে রাত ৮টার মধ্যেই তা শেষ করেছেন পরিচালক মাতিয়া বানু শুকু। আর সেটা করে রীতিমতো একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। নাটকে মাধুরী চরিত্রে অভিনয় করেছেন তারিন। তার স্বামী সমরেশ চরিত্রে ইন্তেখাব দিনার এবং তারই প্রাক্তন প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন সুষমা সরকার।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
একদিনেই শুটিং শেষ 'রিয়েল মার্ডার স্টোরি'র
এক দিনেই শেষ হল নাটকের কাজ। স্ক্রিপ্ট মুখস্থ করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে টানা সংলাপ বলে অভিনয় করার দিন সেই কবেই চলে গেছে। এখন সেভাবে নাটক নির্মাণ করা যেন এক দুঃসাহসিক ব্যাপার। তবে এমন কিছু নির্মাতা থাকেন যারা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে ভালবাসেন।





