আসছে ঈদে বাংলাভিশনে প্রচার হবে 'এ শহর মাধবীলতার না' নামের একটি নাটক। নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান।
এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। গেল ৪ জুন থেকে বিএফডিসিতে এর দৃশ্যধারণ শুরু হয়েছে।
নাটকের গল্পে দেখা যাবে,নাট্যকর্মী মাধবীলতা দুটি দৃশ্যে কাজ করার জন্য বিএফডিসিতে যান তিনি। এদিকে নায়কের দ্বিতীয় নায়িকার চরিত্রে তাকে সংলাপ বলতে হবে একটি। সেটা হচ্ছে 'কবুল'। কবুল করার পর মেয়েটার মনে জায়গা করে নেন নায়ক। তাই তার বাসায় যায় মাধবীলতা।
ইআর





