আলোচিত মডেল-অভিনেত্রী আলিশা প্রধান। ক্যারিয়ারের প্রথম ছবির ভিডিও প্রকাশ করেই আলোচনায় এসেছেন। প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলামের অন্তরঙ্গ ছবিতে অভিনয় করেছেন আলিশা।

মাস খানেক আগে ছবির ফাস্ট অনলাইনে প্রকাশিত হয়। সেখানে বেশ খোলামেলা ভাবেই দেখা গেছে আলিশাকে। এদিকে সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে ছবিটির একটি রোমান্টিক গান। ''এক জোড়া চোখের দাবি-আরেক জোড়া চোখের কাছে'' শিরোনামের গানটিতে বাপ্পা মজুমদারের সঙ্গীতায়োজনে কণ্ঠ দিয়েছেন কনা ও বাপ্পা নিজেই।

আর এই গানে সমুদ্রের বালিচরে তাকে ছবির নায়ক ইমনের সাথে রোমান্স করতে দেখা গেছে। এরই মধ্যে ৩৪ হাজারের উপরে ইউটিউবে গানটি দেখা হয়েছে। সবমিলে বলা যায় অনলাইনে ভালোই সাড়া ফেলেছেন অন্তরঙ্গর আলিশা!

ইআর