প্রায় এক বছর পর বিজ্ঞাপনে অভিনয় করলেন জনপ্রিয় মডেল ও চলচ্চিত্র নায়ক নিরব। এবারই প্রথমবারের মতো মডেল ও উপস্থাপিকা নাবিলার সাথে জুটি বেধে বিজ্ঞাপনে অংশ নিলেন তিনি।                    
আমিন জুয়েলার্সের এই বিজ্ঞাপনটি নির্মাণ করছে অক্সিজেন মার্ক। বর্তমানে তেজগাঁওয়ের কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং চলছে। এছাড়া আগামীকাল টাঙ্গাইলে মহেঞ্জোদারো জমিদার বাড়িতেও এর শুটিং হবে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে নিরব বলেন, দীর্ঘদিন পর বিজ্ঞাপনে শুটিং করতে পেরে ভাল লাগছে। থিম, লোকেশন, ডিরেকশন, সবকিছুই দুর্দান্ত। নাবিলার সাথে এটাই আমার প্রথম কাজ। আমি মনে করি দর্শক বিজ্ঞাপনটি বেশ ভালোভাবেই গ্রহণ করবে।
আসছে ঈদের আগেই বিজ্ঞাপনটি চ্যানেলগুলোতে প্রচার হবে বলে জানা গেছে।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]