বলিউডের রথি-মহারথিদের মধ্যে কত ভাবেই না প্রতিযোগিতা হয়ে থাকে। এর মধ্যে একটি দিক হচ্ছে রুটি-রুজির হিসাব। এ নিয়ে ভক্তদেরও আগ্রহ কম নয়। তাই প্রতিদিন, মাস কিংবা বছরে নামী-দামী অভিনেতা-অভিনেত্রীরা কত আয় করেন, তা নিয়ে জরিপেরও শেষ নেই।
একজন অভিনেতা বা সঙ্গীতশিল্পী শুধু ছবি-রেকর্ডিং পারিশ্রমিক থেকেই রোজগার করেন তা নয়। জনপ্রিয়তার জন্য স্টেজ শো করে এমনকি শুধু চেহারা দেখিয়েই ব্যাপক অর্থ আয় হয়ে থাকে তাদের। এর বাইরেও রয়েছে হোটেল-রেস্টুরেন্ট ব্যবসা, প্রোডাকশন হাউজ, স্টুডিও এবং অনেক রকম ব্যবসা। বলিউডের জনপ্রিয় কয়েকজন তারকার সাম্প্রতিক আয়ের হিসাব-
[b]শাহরুখ খান[/b]
প্রতি ছবিতে কিং খান ৪০ কোটি রুপি করে নেন। এর সঙ্গে আবার ছবির মুনাফাও যোগ হয়। প্রতিটি বিয়ে ও স্টেজ শোর জন্য নেন তিন কোটি রুপি করে। যেকোনো অনুষ্ঠানে একবার চেহারা দেখিয়েই দুই কোটি রুপি আয় করেন তিনি।
[b]প্রিয়াঙ্কা চোপড়া[/b]
প্রতি ছবিতে প্রিয়াঙ্কা সাত কোটি রুপি করে নেন। প্রতিটি বিয়ে ও স্টেজ শোর জন্য নেন আড়াই কোটি রুপি করে। যেকোনো অনুষ্ঠানে একবার চেহারা দেখিয়েই এক কোটি রুপি।
[b]হৃত্বিক রোশন[/b]
প্রতি ছবিতে ২৫ কোটি রুপি নেন বলিউডের এই ‘কৃষ’ তারকা। প্রতিটি বিয়ে ও স্টেজ শোর জন্য নেন দুই কোটি রুপি করে। যেকোনো অনুষ্ঠানে একবার চেহারা দেখিয়েই দেড় কোটি রুপি।
[b]রনবীর সিং[/b]
প্রতি ছবিতে ১০ কোটি রুপি। প্রতিটি বিয়ে ও স্টেজ শোর জন্য নেন এক কোটি রুপি করে। যেকোনো অনুষ্ঠানে একবার চেহারা দেখিয়েই ৭০ লাখ রুপি।
[b]ক্যাটরিনা কাইফ[/b]
প্রতি ছবির জন্য ছয় কোটি রুপি করে নেন। প্রতিটি বিয়ে ও স্টেজ শোর জন্য ক্যাটরিনা নেন আড়াই কোটি রুপি করে। যেকোনো অনুষ্ঠানে একবার চেহারা দেখিয়েই এক কোটি রুপি।
[b]অক্ষয় কুমার[/b]
প্রতি ছবিতে ৩৫ কোটি রুপি করে নেন বলিউড খিলাড়ি। প্রতিটি বিয়ে ও স্টেজ শোর জন্য নেন আড়াই কোটি রুপি করে। যেকোনো অনুষ্ঠানে একবার চেহারা দেখিয়েই দেড় কোটি রুপি।
[b]আনুশকা শর্মা[/b]
প্রতি ছবিতে ছয় কোটি রুপি। প্রতিটি বিয়ে ও স্টেজ শোর জন্য নেন ৭০ লাখ রুপি করে। যেকোনো অনুষ্ঠানে একবার চেহারা দেখিয়েই ৫০ লাখ রুপি।
[b]কারিনা কাপুর[/b]
প্রতি ছবিতে কারিনা নেন আট কোটি রুপি করে। যেকোনো অনুষ্ঠানে একবার চেহারা দেখিয়েই ৬০ লাখ রুপি।
[b]দীপিকা পাড়ুকোন[/b]
প্রতি ছবিতে আট কোটি রুপি। যেকোনো অনুষ্ঠানে একবার চেহারা দেখিয়েই এক কোটি রুপি।
[b]রনবীর কাপুর[/b]
প্রতি ছবিতে ২০ কোটি রুপি। যেকোনো অনুষ্ঠানে একবার চেহারা দেখিয়েই দুই কোটি রুপি।
[b]সঙ্গীত তারকাদের আয়-রোজগার[/b]
[b]ইয়ো ইয়ো হানি সিং[/b]
প্রতিটি বিয়ে ও স্টেজ শোয়ের জন্য ৩৫ লাখ রুপি করে নেন। প্রতিটি রেকর্ডিংয়ের জন্য পারিশ্রমিক নেন দুই থেকে পাঁচ লাখ রুপি।
[b]সুনিধি চৌহান[/b]
প্রতিটি বিয়ে ও স্টেজ শোয়ের জন্য ৩৫ লাখ রুপি করে নেন। রেকর্ডিং পারিশ্রমিক নেন দুই থেকে তিন লাখ রুপি।
[b]মিখা সিং[/b]
প্রতিটি বিয়ে ও স্টেজ শোয়ের জন্য ৩৫ লাখ রুপি করে নেন। রেকর্ডিংয়ের জন্য পারিশ্রমিক হিসেবে নেন দুই লাখ রুপি করে।
[b]শান[/b]
প্রতিটি বিয়ে ও স্টেজ শোয়ের জন্য ৫০ লাখ রুপি করে নেন। রেকর্ডিংয়ের জন্য পারিশ্রমিক হিসেবে নেন ৫০ হাজার রুপি করে।
[b]সনু নিগম[/b]
প্রতিটি বিয়ে ও স্টেজ শোয়ের জন্য ৫০ লাখ রুপি করে নেন। রেকর্ডিংয়ের জন্য সনু নিগম পারিশ্রমিক হিসেবে নেন তিন লাখ রুপি করে।
[b]শ্রেয়া ঘোষাল[/b]
প্রতিটি বিয়ে ও স্টেজ শোয়ের জন্য ৩০ লাখ রুপি করে নেন। রেকর্ডিংয়ের জন্য পারিশ্রমিক নেন এক লাখ রুপি করে।
[b]কৈলাশ খের[/b]
প্রতিটি বিয়ে ও স্টেজ শোয়ের জন্য ৪০ লাখ রুপি করে নেন। রেকর্ডিংয়ের জন্য পারিশ্রমিক নেন এক লাখ রুপি করে।
[b]সেলিম-সোলায়মান[/b]
প্রতিটি বিয়ে ও স্টেজ শোয়ের জন্য ৩০ লাখ রুপি করে নেন। রেকর্ডিংয়ের জন্য পারিশ্রমিক নেন ২০ লাখ রুপি করে।
[b]ভিশাল-শেখর[/b]
প্রতিটি বিয়ে ও স্টেজ শোয়ের জন্য ৩৫ লাখ রুপি করে নেন। রেকর্ডিংয়ের জন্য পারিশ্রমিক নেন ২৫ লাখ রুপি করে। সূত্র: মিড ডে
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
বিনোদন
বলিউড তারকাদের রুটি-রুজি
বলিউডের রথি-মহারথিদের মধ্যে কত ভাবেই না প্রতিযোগিতা হয়ে থাকে। এর মধ্যে একটি দিক হচ্ছে রুটি-রুজির হিসাব। এ নিয়ে ভক্তদেরও আগ্রহ কম নয়। তাই প্রতিদিন, মাস কিংবা বছরে নামী-দামী অভিনেতা-অভিনেত্রীরা কত আয় করেন, তা নিয়ে জরিপেরও শেষ নেই।





