ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গতকাল শুক্রবার রাতে আত্মহত্যার করতে গিয়েছিলেন মডেল ও অভিনয়শিল্পী পিজে হেলেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন ‘কিছুক্ষণের মধ্যে ফেসবুক লাইভে আসছি। এটাই সম্ভবত শেষ। আমাকে ক্ষমা করে দিয়েন কারও মনে কষ্ট দিয়ে থাকলে।’
এমন পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না ঝোলানো একটি ছবি পোস্ট করে লেখেন, ‘বাই বাই।’
ততক্ষণে ফেসবুকে ভাইরাল হয় ছবিগুলো মা জেবি ঝরনার কানেও পৌছে মেয়ের এই সিদ্ধান্তের কথা। পরে মা ঝরনা দরজা ভেঙে মেয়েকে উদ্ধার করেছেন বলে তিনি জানান। হাসপাতালে নেয়া হয় পিজে হেলেনকে। মগবাজারের একটি হাসপাতলে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এই মডেল।
শনিবার পিজে হেলেন গণমাধ্যমকে জানান, ‘নিজের ভুল বোঝতে পেরেছেন বলে জানান তিনি। আরও জানান এমন সিদ্ধান্ত নেওয়া মোটেও উচিত হয়নি তার।
আত্মহত্যার কারণ জানতেই চাইলেন পিজে হেলেন বলেন, হতাশায় আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম। অনেক দিন ধরে হতাশার মধ্যে আছি। কাউকে কিছুই বলতে পারছি না। আবার যা হচ্ছে সঙ্গে সেটাও সহ্য করতে পারছি না।’
তবে কাজ নিয়ে হতাশা নয় বলেও জানান তিনি।একেবারে ব্যক্তিগত সমস্যা। কোনো কিছু ভেবে না পেয়ে, নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে আত্মহত্যার মতো একটি সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান হেলেন।
পিজে হেলেন ২০১৫ সালে একটি বিজ্ঞাপনের মাধ্যমে যাত্রা শুরু করেন। অভিনয় করছেন নাটকেও।





