পরপর দু'রাত উদ্দাম নেচে কাটিয়ে দিলেন চিত্রনায়িকা আইরিন ও নায়ক আরজু। আর তাদের সাথে তাল মিলিয়ে নেচেছেন আইটেমগার্ল অনামিকা।                    
সাইফ চন্দন পরিচালিত 'ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল' ছবির একটি আইটেম গানের শুটিং শেষ করলেন আইরিন ও আরজু। তেজগাঁওয়ের একটি শুটিংস্পটে ১৬-১৭ তারিখ প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত একটানা শুটিং করেন সাইফ চন্দনের টিম।
আইটেম গানটির নির্দেশনা দেন দেশের শীর্ষস্থানীয় ডান্স কোরিওগ্রাফার হাবীব।
[b]ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]