৬ই জুন প্রেক্ষাগৃহে আসছে তারকাঁটা। মৌসুমী, আরেফিন শুভ ও বিদ্যা সিনহা সাহা মীম অভিনীত এ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির সব প্রস্তুতি গ্রহণ করেছে। পিংপং এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
পারিবারিক, রোমান্টিক ও অ্যাকশন ধারায় ছবির গল্প উপস্থাপন করা হয়েছে। ছবিতে মৌসুমী, আরেফিন শুভ ও মীম ছাড়াও আরও অভিনয় করেছেন ড. এজাজ, ফারুক আহমেদ, আহমেদ শরীফসহ অনেকে।
এরই মধ্যে ছবিটি সেন্সর ছাড়পত্র লাভ করেছে। ছবিটির মুক্তি প্রসঙ্গে পরিচালক রাজ বলেন, এটি আমার স্বপ্নের একটি ছবি। সেভাবেই ছবিটি নির্মাণ করেছি। আশা করছি সবার ভাল লাগবে।
আরফিন রুমীর সংগীত পরিচালনায় ছবিতে বাংলাদেশ ও ভারতের সংগীত শিল্পীরা কণ্ঠ দিয়েছেন। খায়ের খন্দকারের চিত্রগ্রহণে ছবির সম্পাদনায় আছেন ফরহাদ আহমেদ। পিংপং এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটির কার্যনির্বাহী প্রযোজক হিসেবে আছেন শুক্লা বণিক।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]