‘গহীনে শব্দ’ ও ‘জোনাকীর আলো’ নামে দু’টি ছবি পরিচালনার পর এবার রানা প্লাজার মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে একটি ছবি নির্মাণ করছেন নির্মাতা খালিদ মাহমুদ মিঠু। ছবিটি নির্মাণে তার সঙ্গে থাকছেন তারই ছেলে আর্য।

এ প্রসঙ্গে খালিদ মাহমুদ মিঠু বলেন, এটি আমার একটি পরীক্ষামূলক কাজ। এখনও এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। আমার ছেলে আর্য ক্যামেরায় কাজ করছে আমার সঙ্গে। তবে এক সপ্তাহের মধ্যে এর কাজ শেষ হবে। তারপর সবকিছু জানাতে চাই।

চিত্রশিল্পী ও চলচ্চিত্রকার মিঠু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে ১৯৮৬ সালে এমএফএ করেন।

ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই