এবার নাট্যকারের খাতায় নাম লেখালেন বর্তমান সময়ের আলোচিত কলামনিস্ট, লেখক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। নাটকের নাম ‘রাজমহলের লেখক’। নাটকটি এটিএন বাংলায় ঈদুল আজহার বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে।

নাটকটি পরিচালনা করেছেন সবুর খান। নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, নাদিয়া, অহনা, আল মনসুর প্রমুখ।

নাটকটি সম্পর্কে গোলাম মাওলা রনি জানান, নাটকের কাহিনী আবর্তিত হয়েছে রাজমহলের লেখক রায়হান সাহেবকে নিয়ে। আর রায়হান সাহেবের চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান।

নাটকে দেখা যাবে রায়হান সাহেবের নতুন উপন্যাস ‘রাজমহল’ পাঠক সমাজে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। এক বিকালে ফুরফুরে মেজাজে রিকশা করে বাসায় ফেরার পথে তিনি অভিনব ছিনতাই দলের কবলে পড়েন। কথার জালে মুগ্ধ করে রায়হান সাহেবের সবকিছু তারা কেড়ে নেয়।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই