রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোসণাদেন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনের (এফটিপিও) আহ্বায়ক মামুনুর রশিদ ।

বাংলাদেশে সম্প্রচারিত বিদেশি টেলিভিশন চ‌্যানেলে দেশি পণ‌্যের বিজ্ঞাপন বন্ধের আশ্বাসের পর শনিবার আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় মিডিয়া মিডিয়া ইউনিটি। মামুনুর রশিদ বলেন, “আমাদের পাঁচটি দাবির মধ্যে পঞ্চমটি টেলিভিশন মালিকদেরও দাবি ছিল, যেটা বাস্তবায়ন হয়েছে। বাকি দাবি আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন থেকে সরব না।

শিল্পী-কলাকুশলীদের অন্য দাবিগুলো হচ্ছে- বাংলায় ডাবকৃত বিদেশি সিরিয়াল বন্ধ করা; টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, ক্রয় ও প্রচারের ক্ষেত্রে ক্লায়েন্ট বা এজেন্সির হস্তক্ষেপ ব্যতিত চ্যানেলের অনুষ্ঠান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া; টেলিভিশন শিল্পের সর্বক্ষেত্রে এআইটির ন্যূনতম ও যৌক্তিক হার পুনর্নির্ধারণ করা এবং বিশেষ প্রয়োজনে অনুমতিসহ দেশের টেলিভিশন শিল্পে বিদেশি শিল্পী ও কলাকুশলীদের অবৈধভাবে কাজ করা বন্ধ করা।

সংবাদ সম্মেলনে মামুনুর রশিদ জানান, ‘শিল্পে বাঁচি, শিল্প বাঁচাই’ স্লোগান নিয়ে ৩০ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে পাঁচ দফা দাবি নিয়ে এফটিপিও’র ব্যানারে সমাবেশ করেন শিল্পী-কলাকুশলীরা। যেখানে মিডিয়া ইউনিটি ব্যানারে তাদের সঙ্গে সংহতি জ্ঞাপন করে অধিকাংশ টেলিভিশনের মালিক ও কর্তাব্যক্তিরা।

ডাবিং অনুষ্ঠান বন্ধের পাশাপাশি হিন্দি সিরিয়াল বন্ধর দাবি করে তিনি শিল্প বাঁচানোর জন্য আল্টিমেটাম অনুসারে কর্মসূচি অব্যাহত থাকবে বলেন জানান।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রযোজক মনোয়ার পাঠান, নির্মাতা চয়নিকা চৌধুরী, মাসুম রেজা, অভিনেত্রী রোকেয়া প্রাচী উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে, ১৫ ডিসেম্বরের মধ্যে বাংলায় ডাব করা বিদেশি সিরিয়াল বা অনুষ্ঠান বন্ধ এবং অন্য তিন দাবি আদায়ে ১ জানুয়ারি পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।

নাজিব