ফেমিনার জুলাই ইস্যুর জন্য ফটোশুট করিয়েছেন পরিণীতি চোপড়া। ছবির তোলার পরেও তার খুঁতখুঁতুনি রয়েই গেল। বারবার নাকি একে ওকে জিজ্ঞেস করেছেন তাকে দেখতে ‘অন্য কারো’র মতো লাগছে কি না? সবাই জানেন নিজের পোশাক নিয়ে বেশ সচেতন পরিণীতি। কিন্তু এবার পোশাকের চেয়ে ‘অন্য কাউকে’ নিয়ে তার যেন একটু বেশিই চিন্তা। কে এই ‘অন্য কেউ’?
পরিণীত এক ঘনিষ্ট সূত্র থেকে জানা গেছে পরিণীত আজকাল সাংঘাতিক পরমাণে আলিয়া ভাটকে নিয়ে কমপ্লেক্সে ভুগছেন আর সেই অন্য কেউ আর কেউই নন, আলি ভাট নিজে। সে কারণেই আলিয়াকে টক্কর দিতে জোর কদমে নেমে পড়েছেন পরিণীতি।
সম্প্রতি ‘জি সিনে স্টার কি খোঁজ’য়ের ইভেন্টে তিনি প্রথম একটি ব্যাকলেস পোশাক পরে আসেন তারও কারণ কিন্তু নিজেকে সেরা প্রমাণ করা। আলিয়াকে কোন দিক থেকেই নিজের থেকে এগিয়ে থাকতে দেখতে চান না পরিণীতি সে কারণেই আজকাল জোর কদমে উঠে-পড়ে লেগেছেন। কিন্তু এত সবের কী দরকার? পরিণীতি ছবির মাধ্যমে নিজের ক্ষমতা প্রদর্শন করে ফেলেছেন।
ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





