দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি মাসুদ পারভেজ ওরফে সোহেল রানার পুত্র মাশরুর পারভেজ জীবরান এবং ছোট ভাই প্রযোজক কামাল পারভেজের পুত্র আকিব পারভেজের যৌথ পরিচালনায় নির্মিত 'অদৃশ্য শত্রু' ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে।
পারভেজ ফিল্মস প্রযোজিত এ ছবিটি এখন মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। 'অদৃশ্য শত্রু' অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত একটি গল্পনির্ভর অ্যাকশন ছবি। এ ছবিতে মাসুদ পারভেজ তার একমাত্র পুত্র মাসরুর পারভেজ জীবরানকে নায়ক হিসেবেও উপহার দিচ্ছেন।
নতুন নায়কের নাম দিয়েছেন ইউল রাইয়ান। তার সঙ্গে রয়েছেন নবাগত প্রিয়া আমান, জায়েদ খান, ডন, আহমেদ শরীফ, জাভেদ এবং দু'টি বিশেষ চরিত্রে সুচরিতা ও সোহেল রানা।
[b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
ছাড়পত্র পেলো অদৃশ্য শত্রু