মডেল অন্বেষণবিষয়ক অনুষ্ঠান ‘ভিট-চ্যানেল আই টপ মডেল ২০১৪’-এর গ্র্যান্ড ফিনালে আজ শুক্রবার। এটি এ অনুষ্ঠানের তৃতীয় আসর।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিচারক হিসেবে রয়েছেন মডেল নোবেল, অভিনেত্রী তানিয়া আহমেদ ও রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান। চূড়ান্ত লড়াইয়ে টিকে আছেন সেরা পাঁচ প্রতিযোগী মিথিলা, মুন, জেবা, লামিয়া ও চন্দ্র।
অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন সিজিল মির্জা। পরিচালনায় রয়েছেন তাহের শিপন ও রুমানা রশিদ ঈশিতা।
জেআই





