মডেল ও টিভি অভিনেত্রী শখের বর্তমান দিনগুলো ভাল যাচ্ছে না। অতীতের মত তার মিনি পর্দাতে এখন আর ব্যস্ততা নেই। যে বাংলালিংক বিজ্ঞাপনের মডেল হয়ে তিনি আকাশ ছোঁয়া জনপ্রিয়তা করেছিলেন। সেই বাংলালিংক থেকে তাকে বাদ দেওয়া হয়েছে।
তাই শখ বেশ টেনশনের মাঝে রয়েছেন বলে একটি সূত্র থেকে জানা গেছে । তাছাড়া নিলয়'র সঙ্গে তার হৃদয় ঘটিত সম্পর্ক ছিন্ন হওয়ার পর তিনি মানসিক ও শারীরিকভাবে ভেঙ্গে পড়েছিলেন। এখনো প্রথম প্রেমের বিরহ তাকে যন্ত্রণা দিচ্ছে। শখের একটি বড় স্বপ্নও পূর্ণ হয়নি। সেই স্বপ্নটি হচ্ছে চলচ্চিত্রে প্রতিষ্ঠা পাওয়াটা। সুপার স্টার শাকিবের বিপরীতে একটি চলচ্চিত্রে নায়িকা হওয়ার পরও চলচ্চিত্রে তার স্থান হয়নি। সব মিলিয়ে শখের এখন করুণ দশা।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই [/b]