জাকির হোসেন রাজু পরিচালিত 'এর বেশি ভালোবাসা যায় না' ছবির মাধ্যমেই প্রথমবারের মতো বড় পর্দায় উপস্থিত হন নিঝুম রুবিনা।  যদিও তার প্রথম অভিনীত ছবি 'কিস্তির জালা'। মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিটির আগেই 'এর বেশি ভালোবাসা যায় না' মুক্তি পায়। ফলে এটাই তার প্রথম ছবি হিসেবে ধরে নেওয়া যায়।
নিঝুমের সাথে কথা বলে জানা যায় 'এর বেশি ভালোবাসা যায় না' ছবির মাধ্যমে তিনি ব্যাপক সাড়া পেয়েছেন। যা তার ক্যারিয়ারের জন্য একটি সুখবর। তার অভিনীত 'কিস্তির জ্বালা'ও 'অনেক সাধনার পরে' ছবি দুটি খুব শীঘ্রই মুক্তি পাবে। আর তার জন্যই অপেক্ষা করছেন নিঝুম রুবিনা।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]