শাহেদ চৌধুরী একটি মালটিন্যাশনাল কোম্পানির চীফ অপারেটিভ অফিসার। তার জীবন চলে ঘড়ির কাঁটার মতো টিক টিক করে মেপে মেপে। অফিসের কাজে তাকে দেখা যায় কক্সবাজারে ব্যস্ত সময় কাটাতে। এরপর ঢাকায় ফেরার দিন অপ্রত্যাশিত ভাবে তার শেষ ফ্লাইটটিও মিস করে ফেলে। তখনই ঝড়ো হাওয়ার মতো উর্মির সাথে পরিচয় হয় শাহেদের। ঘটনাক্রমে উর্মি ও ফ্লাইটটি মিস করে । দুজনেরই ঢাকায় পৌঁছানো খুব জরুরি, কিন্তু কোনো উপায় খুঁজে পায় না তারা। দুজনের মধ্যে কোন মিল নাই তবু উর্মির জন্য কেমন একটা টান অনুভব শাহেদ। দুজনে পথ চলতে থাকে একসঙ্গে। এরপর নানা ঘটনার মধ্যে দিয়ে গল্পের কাহিনী এগিয়ে যেতে থাকে।
এটি একটি টেলিফিল্মের গল্প। পান্থ-শাহরিয়ার এর রচনা ও সায়েদুজ্জামান মিঠুর পরিচালনায় ‘উল্টো দূরবীণ’ নামের এই টেলিছবিতে অভিনয় করেছেন আদনান ফারুক হিল্লোল, অশোক ব্যাপারী, জেনী, অপর্ণা ও বিশেষ চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ইন্তেখাব দিনার, শাহরিয়ার নাজিম জয়, নওশীন নাহরীন মৌ।
টেলিছবিটি চিত্রায়িত হয়েছে কক্সবাজার ও রামুর বিভিন্ন মনোরম লোকেশানে এবং চিত্রায়ন করেছেন নাভিদ খাঁন ও আশিক আহমেদ খাঁয়ের। টম ক্রিয়েশনস এর ব্যানারে নির্মিতি ‘উল্টো দূরবীণ’ টেলিছবিটি প্রচারিত হবে চ্যানেল ৯- এ ঈদের ৪র্থ দিন দুপুর ২:৩৫ মিনিটে।
ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





