পেশায় ডাক্তার। আবার সৌখিন গায়ক। তবে গানকে ভালবেসে ডাক্তার হওয়ার জন্য দু'টি বছর বেশি ব্যয় করেছেন। সময়টি দিয়েছেন গানের জন্য। আপাতত সফলও হয়েছেন।
এখন তিনি ডাক্তার এবং গায়ক দুটোই। নাম রাফায়েত খান। তরুণ এই গায়কের প্রথম একক অ্যালবাম নীল জোছনা মোড়ক উন্মোচনের মাধ্যমে প্রকাশ হলো সোমবার।
অগ্নিবীণার ব্যানারে প্রকাশিত এ অ্যালবামের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট নারী উদ্যোক্তা কণা রেজা, জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব, তপু, শাহেদ, সন্দিপন, কম্পোজার প্রিন্স মাহমুদ এবং চিরকুট ব্যান্ডের সদস্যরা। সেই সঙ্গে জি সিরিজ-অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভূঁইয়া খালেদ।
তরুণ গিটারিস্ট ইমন চৌধুরী ফিচারিংয়ে নীল জোছনা অ্যালবামে রাফায়েতের গাওয়া ৯টি গান স্থান পেয়েছে। গানের শিরোনামগুলো হচ্ছে পাঠশালা, মনের ঘরে নীল জোছনা, শহরের রাত, ভাল লাগে না, লুকোচুরি, ভালো আছি ভালো থেকো, মনে পড়ে রুবি রায় ও বাংলাদেশ। গানগুলো লিখেছেন ইমন চৌধুরী, অরণ্য ও রাফায়েত খান। দুটি গান রয়েছে সংগ্রহ।
সুর করেছেন ইমন চৌধুরী, অরণ্য, রাফায়েত, মিশুক। প্রাণের সৌজন্যে প্রকাশিত নীল জোছনা অ্যালবামের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। অ্যালবামের মোড়ক উন্মোচনের আগে ইমন চৌধুরী ও রাফায়েত খানকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন হাবিব ওয়াহিদ, প্রিন্স মাহমুদ, শাহেদ, সন্দিপন, কণা রেজা, ইমন এবং চিরকুট ব্যান্ডের সদস্যরা। চৈতির উপস্থাপনায় অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা ইমন, রাফায়েত ও নীল জোছনার সাফল্য কামনা করেন।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
রাফায়েত খানের 'নীল জোছনা'
পেশায় ডাক্তার। আবার সৌখিন গায়ক। তবে গানকে ভালবেসে ডাক্তার হওয়ার জন্য দু'টি বছর বেশি ব্যয় করেছেন। সময়টি দিয়েছেন গানের জন্য। আপাতত সফলও হয়েছেন। এখন তিনি ডাক্তার এবং গায়ক দুটোই। নাম রাফায়েত খান।





