সম্প্রতি বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী রিচা শর্মার শেষ চিঠি প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমে। চিঠিতে সঞ্জয়ের সাবেক স্ত্রী রিচা লিখেছেন,—‘আমরা একসাথে হেঁটেছি। আমরা নিজেরাই নিজেদের পথ তৈরি করেছিলাম। কিন্তু সমস্যাসংকুল পথের শেষ প্রান্তে এসে আমি পড়ে রইলাম একা। এখান থেকে আমি কীভাবে আগের জায়গায় ফিরে যাব? আমি কী আরেকটি সুযোগ পাবো? সময়ই সবকিছু বলে দেবে। আমি অপেক্ষা করবো সেই সুদিনের জন্য। যদি অনেক সময় লেগে যায় তারপরও আমি অপেক্ষায় থাকব। আমি ভেতর থেকেই জানি ফিরে যাওয়ার কোনো পথই আমি বাকি রাখিনি। তবে আশা ছাড়িনি। আমার প্রিয় অভিভাবকরা আমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে হয়তো আমার স্বপ্নগুলো অপেক্ষা করে আছে। বাহু উন্মুক্ত করে যত্নের সঙ্গেই তারা আমাকে স্বাগতম জানাবে।’
উল্লেখ্য, ১৯৮৭ সালে অভিনেত্রী রিচা শর্মাকে বিয়ে করেন সঞ্জয় দত্ত। ১৯৯৬ সালে মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়ে মাত্র ৩৩ বছর বয়সে মারা যান রিচা শর্মা। সঞ্জয় ও রিচার একমাত্র মেয়ে ত্রিশালা চিঠিটি টুইটারে প্রকাশ করেছেন। ২১ বছরের বেশি সময় আগে লেখা সেই চিঠি প্রকাশের সঙ্গে সঙ্গে ত্রিশালা আরো লিখেছেন, ‘আমার মা মৃত্যুর সময় এই নোটটি লিখেছিলেন। জীবন খুবই সংক্ষিপ্ত। আমি মাকে খুব মিস করি।’
এআইজে





