প্রথমবারের মতো গান গাইলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। মুক্তি প্রতীক্ষিত 'গুলাব গ্যাং' সিনেমায় শোনা যাবে তার গান। মাধুরীর মা স্নেহলতা দীক্ষিত শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণপ্রাপ্ত একজন শিল্পী। ছবিতে গানটি প্রথমে শুরু করবেন তার মা, পরে মায়ের সঙ্গে কণ্ঠ মেলান মাধুরী। গানটির শিরোনাম হলো 'রাঙ্গি শাড়ি গুলাবি চুনারিয়া'।
'গুলাব গ্যাং' ছবির পরিচালক সৌমিক সেন নিজেই গানটির সুরারোপের কাজ করেছেন। লোকজ ধাঁচের এই গানের সঙ্গে পর্দায় নাচবেনও মাধুরী। এতদিন মাধুরী তার নাচে দর্শক হৃদয়ে ঝড় তুলেছেন।
এখন তার কণ্ঠে গানও শুনতে পাবেন তার ভক্তরা। 'গুলাব গ্যাং' ছবিটি নির্মাণ করছেন অনুভব সিনহা। এতে মাধুরীর সঙ্গে আরও অভিনয় করেছেন জুহি চাওলা ও তানিশা চ্যাটার্জি। ১০ জানুয়ারি এর অফিসিয়াল ট্রেইলর প্রকাশিত হয়। ছবিটি মুক্তি পাবে ৭ মার্চ। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম)//ইএইচ[/b]
বিনোদন
গায়িকা মাধুরী
রথমবারের মতো গান গাইলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। মুক্তি প্রতীক্ষিত 'গুলাব গ্যাং' সিনেমায় শোনা যাবে তার গান। মাধুরীর মা স্নেহলতা দীক্ষিত শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণপ্রাপ্ত একজন শিল্পী। ছবিতে গানটি প্রথমে শুরু করবেন তার মা, পরে মায়ের সঙ্গে কণ্ঠ মেলান মাধুরী। গানটির শিরোনাম হলো 'রাঙ্গি শাড়ি গুলাবি চুনারিয়া'।





