এবার ত্রিভুজ প্রেমের অ্যাকশনধর্মী একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন নবাগত চিত্রনায়িকা পরীমনি। নাম চূড়ান্ত না হওয়া এ চলচ্চিত্রটি পরিচালনা করবেন ইরানি বিশ্বাস।
এ চলচ্চিত্রটির মাধ্যমেই চলচ্চিত্র পরিচালনায় নাম লেখাচ্ছেন নাট্যনির্মাতা ইরানি বিশ্বাস। জুন মাসের ২০ তারিখে মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে সিনেমাটির নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।
পরীমনি ছাড়াও এ ছবিতে আরো অভিনয় করবেন শ্রাবণ খান শুভ, ও নবাগত উদয় খান।
আগস্ট মাসের ২০ তারিখ থেকে ছবিটির শুটিং করবেন বলে জানিয়েছেন ইরানি বিশ্বাস।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
ত্রিভুজ প্রেমের চলচ্চিত্রে পরীমনি
এবার ত্রিভুজ প্রেমের অ্যাকশনধর্মী একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন নবাগত চিত্রনায়িকা পরীমনি। নাম চূড়ান্ত না হওয়া এ চলচ্চিত্রটি পরিচালনা করবেন ইরানি বিশ্বাস। এ চলচ্চিত্রটির মাধ্যমেই চলচ্চিত্র পরিচালনায় নাম লেখাচ্ছেন নাট্যনির্মাতা ইরানি বিশ্বাস।





