জনসমক্ষে অশালীন আচরণের জন্য বিতর্কিত মডেল অভিনেত্রী পুনম পান্ডে-কে আটক করেছে ভারতীয় পুলিশ।
শুক্রবার রাতে তাকে মুম্বাইয়ের মীরা রোড থেকে আটক করা হয়। পরে অবশ্য সতর্ক করে ছেড়েও দেওয়া হয়।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, শুক্রবার মুম্বাইয়ের মীরা রোডে স্বল্প পোশাকে এক ছেলে বন্ধুর সঙ্গে অসংযত আচরণ করতে দেখা গেছে পুনমকে।
অবশ্য পুনম এ কথা অস্বীকার করে দাবি করেন, রাস্তার পাশে গাড়ি পার্ক করে তিনি শুধু গান শুনছিলেন।
পুলিশ ছেড়ে দেওয়ার পর পুনম তার টুইটার বার্তায় লিখেছেন, ‘গাড়িতে গান শুনা কোন ‘অশ্লীল আচরণ’ হতে পারে না। অনুগ্রহ করে আমার সম্পর্কে এমন খবর ছড়াবেন না'।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার নগ্ন ছবি পোস্ট এবং বিভিন্ন সময়ে কিছু একটা ঘটলে নগ্ন হবেন বলে ঘোষণা দিয়ে ব্যপকভাবে সমালোচিত এই মডেল-অভিনেত্রী। সর্বশেষ ‘নাশা’ সিনেমায় অভিনয় করেছেন পুনম।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
বিনোদন
ছেলে বন্ধুর সঙ্গে অশ্লীল আচরণে পুনম পান্ডে আটক
জনসমক্ষে অশালীন আচরণের জন্য বিতর্কিত মডেল অভিনেত্রী পুনম পান্ডে-কে আটক করেছে ভারতীয় পুলিশ। শুক্রবার রাতে তাকে মুম্বাইয়ের মীরা রোড থেকে আটক করা হয়। পরে অবশ্য সতর্ক করে ছেড়েও দেওয়া হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা





