আগামী ৪ তারিখে মুক্তি পাচ্ছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত কমেডি নির্ভর ছবি 'দবির সাহেবের সংসার'। জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবিটিতে অভিনয় করেছেন বাপ্পি মাহি ও আসিফ ইমরোজ।
ছবিটি নিয়ে মাহি বলেন, এ ছবিতে সবাই অন্যরকম এক মাহিকে দেখতে পাবে। প্রথমবারের মতো এ ছবিতে একই সাথে কাজের মেয়ে ও বারডান্সার হিসেবে অভিনয় করেছি। পুরো কমেডি নির্ভর চরিত্রে অভিনয় করতে পেরে আমার খুব ভালো লেগেছে।
বাপ্পি বলেন, এতদিন রোমান্টিক ঘরানার ছবিই বেশি করেছি। তবে হান্ড্রেড পারসেন্ট কমেডি নির্ভর চরিত্রে এই প্রথম কাজ করলাম। আশা করি সবার ভালো লাগবে।
এ ছবির মাধ্যমেই অভিষেক ঘটছে আসিফ ইমরোজের। তিনি বলেন, এ ছবির মাধ্যমেই আমি প্রথমবারের মতো রূপালি পর্দায় হাজির হতে যাচ্ছি। ফলে একটা বাড়তি উত্তেজনা কাজ করছে। দর্শকের রায়ের জন্য অপেক্ষা করছি। আশা করি আমার অভিনয় দর্শকের ভালো লাগবে।
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
৪ এপ্রিল মুক্তি পাচ্ছে 'দবির সাহেবের সংসার'
আগামী ৪ তারিখে মুক্তি পাচ্ছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত কমেডি নির্ভর ছবি 'দবির সাহেবের সংসার'। জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবিটিতে অভিনয় করেছেন বাপ্পি মাহি ও আসিফ ইমরোজ। ছবিটি নিয়ে মাহি বলেন, এ ছবিতে সবাই অন্যরকম এক মাহিকে দেখতে পাবে।





