নিজের নামে ওয়েবসাইট চালু করলেন অভিনয়শিল্পী মৌটুসি বিশ্বাস। এখন থেকে এই ওয়েবসাইটে তাঁর কাজের খোঁজখবরসহ নানা বিষয়ে জানা যাবে।

একই সঙ্গে পাওয়া যাবে মৌটুসি অভিনীত বিভিন্ন নাটকের লিংক। সদ্য চালু হওয়া এই সাইটে এখন রয়েছে মৌটুসির উল্লেখযোগ্য কাজ নিয়ে নির্মিত ‘শো রিল’।

তাঁর সম্পর্কে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ফিচার, সাক্ষাৎকার ইত্যাদি। নিজের ওয়েবসাইট চালু প্রসঙ্গে এ অভিনয়শিল্পী বলেন,

‘আমার কাজগুলো এক জায়গায় নিয়ে আসতে এবং যাঁরা আমার সম্পর্কে জানতে চান, তাঁদের জন্য এই সাইট।

তবে এখনো পুরো কাজ শেষ হয়নি। নিজের মতো করে ওয়েবসাইটটা গোছাচ্ছি।’ মৌটুসির ওয়েবসাইটের ঠিকানা www.moutushibiswas.com

 

এসএম