৫০ তম জন্মদিনে ভক্ত-অনুরাগীদের জন্য সালমান খানের বিশেষ উপহার খান মার্কেট নামের একটি অনলাইন শপিং পোর্টাল। সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে তার অনুরাগীরা। তাঁদের জন্যই অনলাইন শপিং পোর্টাল চালু করলেন সালমান।

যদিও পোর্টালটি এখনই পুরোপুরি খোলা হয়নি। মার্কেটটির রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে। নিজের সোশ্যাল নেটওয়ার্কিং পেজে মার্কেট চালুর কথা ঘোষণা দিয়েছেন সালমান। টুইটারে তিনি লিখেছেন, আমার অনুরাগীদের জন্য উপহার- http://www.KhanMarketOnline.com বিশেষ ট্রিটের জন্য রেজিস্টার করুন। এছাড়াও রয়েছে অনেক কিছু।

প্রথমে গ্রাহককে ‘গেট স্টার্টেড’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে ‘ফ্যানস্ ওনলি’ নামের সেকশনে ঢুকে ফর্ম ফিলাপ করতে হবে। সোশ্যাল মিডিয়াতেও পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে বলে জানা গিয়েছে।

রয়েছে ‘ডোন্ট লাইক ফর্মস’ অপশনও। এছাড়া বিশদে এখনও কিছু জানায়নি পোর্টালটি।

এআই