বলিউডে ট্যাটু কাণ্ড নতুন নয় ৷ নতুন নয় ট্যাটু করানো নিয়ে নানা আদিখ্যেতাও ৷ কেউ হাতে আঁকছেন বউয়ের নাম, কেউ ঘাড়ের নীচে আঁকিয়ে নিচ্ছেন সদ্য প্রেমিক নামের প্রথম অক্ষর ৷ কেউ আবার মানুষের নামে না গিয়ে সোজা এঁকে ফেলছেন পশু, পাখি, কিম্বা দেবতার নাম ও ছবি ৷কারও হাতে, কোমরে আবার চাইনিজ লিপি, কিম্বা আরবী হরফ ৷
তবে বলিউডের নতুন কাপুর বনি কাপুর পুত্র অর্জুন ট্যাটুতে আনলেন ইমোশনাল টাচ ! হাতে হিন্দি অক্ষরে লিখলেন ‘মা’ ৷
বহু দিন ক্যানসারের রোগে ভুগছিলেন অর্জুনের মা মোনা কাপুর ৷ ২০১২ সালে মৃত্যু হয় তাঁর ৷ তারপর থেকে একেবারেই একা থাকেন অর্জুন কাপুর ৷ ট্যাটুর কথা অর্জুনকে জিজ্ঞেস করায়, অর্জুন জানান, ‘মা আমার কাছে শুধু মা ছিলেন নয়, ছিলেন সব কিছু ৷ তাই মায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই এই ট্যাটু আঁকা ৷’
কিছুদিন আগেই হৃত্বিকের ট্যাটু মুছে ফেলেছেন হৃত্বিকের স্ত্রী সুজান ৷
অন্যদিকে প্রেম না থাকলেও রণবীর লেখা ট্যাটু কিন্তু এখনও ঘাড়ে বয়ে বেড়াচ্ছেন দীপিকা পাড়ুকোন ৷ সুস্মিতাও তাঁর প্রেমকে দূরে সরিয়ে নিজের দুই কন্যার নামে শরীরের বিভিন্ন জায়গায় এঁকেছেন নানা রকম ট্যাটু ৷ আর সইফের হাতে এখনও তো উজ্জ্বল সইফিনা নাম ৷
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
হাতে মা ট্যাটু
বলিউডে ট্যাটু কাণ্ড নতুন নয় ৷ নতুন নয় ট্যাটু করানো নিয়ে নানা আদিখ্যেতাও ৷ কেউ হাতে আঁকছেন বউয়ের নাম, কেউ ঘাড়ের নীচে আঁকিয়ে নিচ্ছেন সদ্য প্রেমিক নামের প্রথম অক্ষর ৷ কেউ আবার মানুষের নামে না গিয়ে সোজা এঁকে ফেলছেন পশু,





