অপেক্ষার পালা শেষ করে সোমবার ঘোষিত হলো বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। লস অ্যাঞ্জেলসে হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৮৬তম অস্কারের এ পুরস্কার ঘোষণা করা হলো।
এবারে সাতটি বিভাগে পুরস্কার জিতেছে আলফনসো কুয়ারনের বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর ছবি ‘গ্র্যাভিটি’। এতে অভিনয় করেছেন স্যান্দ্রা বুলক ও জর্জ ক্লুনি।
সেরা ছবির পুরস্কার জিতেছে 'টুয়েলভ ইয়ার্স অ্যা স্লেভ'। এটির পরিচালক স্টিভেন ম্যাককুইন।
সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ম্যাথু ম্যাকনে। তিনি ‘ডালাস বায়ার্স ক্লাব’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য এ পুরস্কার জেতেন।
‘ব্লু জেসমিন’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন কেট ব্ল্যানচেট।
অস্কারে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জেতেন জারেড লেটো। ‘তিনি টুয়েলভ ইয়ার্স অ্যা স্লেভ’ ছবিতে অভিনয় করে এ পুরস্কার জেতেন। সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন লুপিটা নিওঙ্গ।
এদিকে আলফনসো কুয়ারন সেরা পরিচালকের পুরস্কার জেতেন। তিনি ‘গ্র্যাভিটি’ ছবি পরিচালনা করে এ পুরস্কার পান।
সেরা পরিচালক ছাড়াও গ্র্যাভিটি সেরা সিনেমাটোগ্রাফি, সেরা ফিল্ম এডিটিং, সেরা অরিজিনাল স্কোর, বেস্ট সাউন্ড এডিটিং, বেস্ট সাউন্ড মিক্স্রিং ও বেস্ট ভিজ্যুয়াল ইফেক্টস এ ছয় ক্যাটাগরিতে অস্কার জিতেছে। ‘ফ্রোজেন’ জিতেছে সেরা অ্যানিমেটেড ফিল্ম অস্কার পুরস্কার।
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ডলবি থিয়েটারে জমকালো এ অস্কারের আয়োজন করে। এবারে ১০ টি বিভাগে মনোনয়ন পেয়ে অস্কার যুদ্ধে এগিয়ে ছিল ‘আমেরিকান হাসল’ ও ‘গ্র্যাাভিটি’ এ দুটি ছবি। শেষ পর্যন্ত গ্র্যাভিটি সাতটি ক্যাটাগরিতে জিতে নেয় অস্কার।
এ ছাড়া ‘টুয়েলভ ইয়ার্স অ্যা স্লেভ’ ছাড়াও সেরা ছবির লড়াইয়ে অন্যান্য যেসব ছবি মনোনীত হয় সেগুলো হল ‘আমেরিকান হাসল’, ‘গ্র্যাভিটি’ ‘ফিলোমেনা’, ‘হার’, ‘ক্যাপ্টেন ফিলিপস’, ‘নেবরাস্কা’, ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ এবং ‘ডালাস বায়ার্স ক্লাব’। সূত্র: এএফপি
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]