ব্যবসা ৩০০ কোটি পেরিয়ে গেছে, তবু এখনও বিতর্কেই ডুবে রয়েছে ‘পিকে’। হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত করা এমন ছবি কিভাবে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলো, এমন প্রশ্ন তুলে সিবিআই তদন্তের দাবি করেছেন ধর্মগুরু শঙ্করাচার্য স্বরূপানন্দ।

৬ জানুয়ারি সেন্সর বোর্ডের কয়েকজন সদস্য জ্যোতিশ্বরে স্বরূপানন্দের আশ্রমে যান। সেখানে তাদের সামনে আবারও বিষয়টি তুলে ধরেন ওই ধর্মগুরু।

বোর্ড সদস্য সতীশ কল্যাণকর অভিযোগ করেন, তিনি সেন্সর বোর্ডের কাছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রসঙ্গ তুললেও অন্যরা তার কথায় পাত্তা দেননি। এমনকি বেশকিছু দৃশ্য বাদ দেয়ার জন্য তিনি বৈঠক ডাকলেও সেইসব দৃশ্য রেখে দেয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সতীশ।

কেএইচ