১৯৯৫ সাল। ভারতীয় পারিবারিক অনুশাসনে বড় হওয়া সিমরান আর বাউন্ডুলে রাজের মাঝে দুর্দান্ত রসায়ন দেখিয়েছিলেন শাহরুখ আর কাজল। তাদের রসায়নের জোয়ারে আজও উজ্জ্বল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’।
২০ বছর পর প্রযোজক বাবা যশ চোপড়ার চলার পথে হেঁটে ওই ছবির রিমেক বানানোর ঘোষণা দিলেন যশপুত্র আদিত্য চোপড়া। নামও ঠিক করা হয়েছে এরই মধ্যে ‘দুলহানিয়া চালি দিলওয়ালে কে সাথ’।
শাহরুখ-কাজল ছবিতে হাজিরা দিলেও তা কিছুক্ষণের অতিথি হিসেবে। কেন্দ্রীয় চরিত্রে থাকছেন ফারহান খান ও মহিকা শর্মা। রদবদল আসছে পার্শ্বচরিত্রেও। অনুপম খের এবং অমরেশ পুরির চরিত্রে এবার ভাগ নেবেন বোমান ইরানি ও পরেশ রাওয়াল। চরিত্রায়ণের বিষয়গুলো প্রকাশ করলেও ছবির বিস্তারিত তথ্য আপাতত গোপন রাখার বিষয়েই সিদ্ধান্ত যশরাজ ফিল্মসের। ( সূত্র: ওয়েবসাইট)
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]