নতুন নাট্যকর্মী নিচ্ছে দেশের প্রথম সারির নাট্য সংগঠন থিয়েটার আর্ট ইউনিট। সংগঠনটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ বারী জানিয়েছেন, দলটির নিয়মিত নাট্যচর্চায় উদ্যেমী তরুণদের সম্পৃক্ত করতেই প্রতিবছর নতুন নাট্যকর্মীরা কর্মশালার মাধ্যমে দলে যুক্ত হোন।                    
মোহাম্মদ বারী বলেন, এ বছরও নতুন নাট্যকর্মী নিচ্ছে থিয়েটার আর্ট ইউনিট। আগ্রহীদেরকে আগামী ২৪ এপ্রিল এর মধ্যে আবেদনপত্র সংগ্রহ করে জমা দিতে হবে। আবেদনপত্র পাওয়া যাবে নাটক সরণী(বেইলী রোড)এর থিয়েটার কর্ণার, শাহবাগ এর বিদিত (৩৯ আজিজ সুপার মার্কেট), শিল্পকলা একাডেমীর চিলেকোঠা (সেগুনবাগিচা)।
দেশের নাট্যাঙ্গনে নিয়মিত নাট্যচর্চার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে থিয়েটার আর্ট ইউনিট। ১৯৯২ সালে 'কোর্ট মার্শাল' নাটকের মাধ্যমে নাট্যগুরু এস এম সোলায়মানের হাত ধরে শুরু হয়েছিলো দলটির নাট্যযাত্রা।
এরপর দলটি মঞ্চে এনেছে গোলাপজান, আমিনা সুন্দরী, সময়ের প্রয়োজনে, শেষের কবিতা, মগজ সমাচারের মতো দর্শক নন্দিত বেশ কিছু নাটক।
ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল, জনম দুঃখী মা এর মতো অনেকগুলো পথ নাটকও যুক্ত হয়েছে দলটির নাট্যচর্চায়।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]