‘রকস্টার’ বা ‘দিল্লি ৬’-এর মতো ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা তাঁর ঝুলিতে। আসন্ন ‘ওয়াজির’-এ স্বয়ং অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। সঙ্গে রয়েছেন ফারহান আখতারও। কিন্তু তবুও তাঁর মনে হয় তিনি বলিউডে ব্রাত্য। ঠিক যেন এক ‘আউটসাইডার’। তিনি অদিতি রাও হায়দারি।
অভিনেত্রী হিসেবে তো নিজেকে প্রমাণ করেছেন। কিন্তু তবুও তাঁর নিজেকে ‘আউটসাইডার’ কেন মনে হয়?
অদিতির কথায়, ‘‘আসলে আমার পিছনে কোনও বড় প্রোডাকশন হাউস, কোনও পরিচালক, কোনও বড় তারকা ছিলেন না। আমি স্টেপ বাই স্টেপ ইন্ডাস্ট্রিতে এগিয়েছি। বাইরে থেকে এসেছিলাম। কাউকে চিনতাম না। কোনও গেম খেলার কথা ভাবিনি। পরিশ্রম করে অভিনয় করেছি। আজও প্রতিটি দিন আমি পরিশ্রম করি। আর এটা করতেই আমার ভাল লাগে।’’
এত দিন বি-টাউনে থাকার পর নিশ্চয়ই বড় পরিচালকদের সঙ্গে কাজ করার কথা নিজে থেকে বলেন নায়িকা? এখানেও ব্যতিক্রমী অদিতি। ‘‘আজও আমার সেই ক্ষমতা নেই যে আমি বলব আমি ওঁদের সঙ্গে কাজ করব বা ওঁদের সঙ্গে করব না। আমি শুধু অপশন থেকে বেছে নিতে পারি’’ জানালেন নায়িকা।
এত সাফল্য পাওয়ার পরও কোনও ইগো নেই তাঁর। এখনও বহু মানুষের পিছনে দাঁড়িয়ে অডিশন দিতে স্বচ্ছন্দ তিনি। আগামী ৮ জানুয়ারি মুক্তি পাবে ‘ওয়াজির’। আপাতত সেখানে অদিতির পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
এমএম
গেম না খেলায় বলিউড নেয়নি আমাকে !
‘রকস্টার’ বা ‘দিল্লি ৬’-এর মতো ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা তাঁর ঝুলিতে। আসন্ন ‘ওয়াজির’-এ স্বয়ং অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। সঙ্গে রয়েছেন ফারহান আখতারও। কিন্তু তবুও তাঁর মনে হয় তিনি বলিউডে ব্রাত্য। ঠিক যেন এক ‘আউটসাইডার’। তিনি অদিতি রাও হায়দারি।
ফারাহর হাত ধরে হবে অভিষেক! বলিউডে সানিয়া মির্জার ছেলে
সানিয়া মির্জা টেনিস কোর্টে দাপট দেখালেও তার আট বছরের ছেলে ইজহান মির্জা নাম লেখাচ্ছে বলিউডে। ফারাহ খানের হাত ধরে নায়ক হয়ে আত্মপ্রকাশ করবে সে। এরইমধ্যে সাইনিং মানিও দিয়েছেন ফারাহ! ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বলিউডে প্রযোজকের ভূমিকায় প্রসেনজিৎ!
‘খাকি: দ্য বেঙ্গল চেপ্টার’-এ দারুণ অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সিনেপ্রেমীরা। সেই চর্চার মধ্যেই ‘টলিউড ইন্ডাস্ট্রি’কে নিয়ে আরও একটি বড় খবর প্রকাশ্যে এল। কী সেই খবর? এবার হিন্দি ধারাবাহিক প্রযোজনা করতে চলেছেন প্রসেনজিৎ।
মায়াবী এই শিশুটি এখন বলিউডের সেরা নায়িকা!
বলিউডের এই সময়ের অন্যতম প্রতিভাবান ও জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের জন্মদিন আজ। ১৯৯৩ সালের এই দিনে ভারতের মুম্বাইয়ে জন্ম তার।
















