গত দুই বছর ধরে একসঙ্গে কোন নতুন গানে পাওয়া যায়নি তাদের।                    
সর্বশেষ ২০১২ সালে তুমি সন্ধ্যারও মেঘমালা ছবিতে একসঙ্গে গান গেয়েছিলেন হাবিব-ন্যান্সি। তবে আবারও একসঙ্গে একটি গানে কণ্ঠ দিলেন হাবিব-ন্যান্সি। সম্প্রতি একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন এই জুটি।
চলচ্চিত্রের নাম 'মন জানে না মনের ঠিকানা'। পরিচালনা করছেন মুশফিকুর রহমান গুলজার। গানের কথাও লিখেছেন পরিচালক নিজে। ভালবেসে কাছে এসে ছুঁয়েছো এ মন এমন কথার গানটির সুর-সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ। দীর্ঘদিন পর ন্যান্সিকে নিয়ে গান করা প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, ন্যান্সির সঙ্গে অনেক দিন পর কাজ করে ভাল লেগেছে। অতীতে আমাদের অনেক গানই শ্রোতারা পছন্দ করেছেন। সেই ধারাবাহিকতায় মন জানে না মনের ঠিকানা ছবির গানটি করলাম। বরাবরের মতো ন্যান্সি অসাধারণ গেয়েছে। আশা করছি সবার ভাল লাগবে।
এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, হাবিব ভাইয়ের সঙ্গে সর্বশেষ ২০১২ সালে কাজ করেছিলাম। আজকে আমার এই অবস্থানে আসার পেছনে এ মানুষটির অবদান অনেক। তাই স্বাভাবিকভাবেই তার সঙ্গে কাজ করে ভাল লেগেছে। গানটিও অনেক সুন্দর। আমার বিশ্বাস গানটি ভাল লাগবে সবার।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]