অভিনেতা, পরিচালক, প্রযোজক এতগুলো ভূমিকায় বাস্তবজীবনে কাজ করার পর ফারহান আখতার এবার ছবির দুনিয়াতে যাচ্ছেন। নিজের বোন জোয়া আখতারের সিনেমার জন্য একদম সঠিক ছবি তুলে দেওয়ার কাজে এবার হাত দিলেন ফারহান।

জানা গেছে, ফারহান ছবি তুলতে খুব ভালোবাসেন, তাই এবার একদম প্রফেসানালভাবে স্টিল ক্যামেরার পিছনে চলে এলেন। শোনা যাচ্ছে বোন জোয়ার ছবির ক্যামেরাম্যান হিসেবে কাজ করতে পারেন ‘ভাগ মিলখা ভাগে’র খ্যাত অভিনেতা।

ফারহান জানান, “ জোয়ার সিনেমায় বেশ কিছু সুন্দর ছবি থাকে। এখন জোয়া তুর্কির খুব সুন্দর একটা লোকেশনে শ্যুটিং করছে। তাই ওর ছবিতে যাতে তুর্কির প্রাকৃতিক সৌন্দর্য্য ভালভাবে দেখা যায় সেইজন্য আমি ছবির চিত্রে একটু সাহায্য করছি।”

জোয়ার আগামী ছবির জন্য ক্যামেরাম্যান হয়ে কাজ করার বিষয়ে প্রস্তাব করলে এই অভিনেতা জানান, “ আপাতত এটা আমার শখ, কিন্তু যদি ভাললাগে তাহলে এই কাজটাই শুধু করব।”

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই