চলচ্চিত্রে নতুন মুখ রুমাই নোভিয়া বর্তমানে নায়িকা হিসেবে কাজ করছেন সায়মন তারিক পরিচালিত 'ক্রাইম রোড' শিরোনামে একটি ছবিতে।

মিডিয়া পা রাখার পর থেকেই তার স্বপ্ন ছিল বড় পর্দায় কাজ করার। তাইতো আগে থেকেই অভিনয় ও নাচের উপরে তালিম নিয়েছেন তিনি। নায়িকা হবার দৌড়ে 'ক্রাইম রোড' ছবিটি ক্যারিয়ারের ভালো কিছু বয়ে আনবেন বলে এ ব্যাপারে আশাবাদী নোভিয়া।

এ সম্পর্কে নোভিয়া বললেন,'অ্যাকশন রোমান্টিক ধাঁচের এই ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করছি। এরই মাঝে কক্সবাজারে ছবির একটি গানের শুটিং সম্পন্ন হয়েছে। ছবিটির পরিচালকের কাছে আমি কৃতজ্ঞ এতো সুন্দর একটি ছবিতে কাজের সুযোগ করে দেবার জন্য।'

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে নোভিয়া বললেন,'আমার একটাই লক্ষ্য সেটা হলো চলচ্চিত্রে অভিনয় করা। বড় পর্দাতেই নিজের ক্যারিয়ার গড়তে চাই। আমার সব স্বপ্ন চলচ্চিত্রকে ঘিরেই।

ইআর