[b]কলকাতা:[/b] শুক্রবার বিকেলে কলকাতার ঐতিহাসিক কেওড়াতলা মহাশ্মশানে কাঠের চুল্লিতে সুচিত্রা সেনের শেষকৃত্য হবে। তাঁর মরদেহ দাহ করা হবে চন্দন কাঠে। দুপুরে সুচিত্রা সেনের মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে তাঁর বালিগঞ্জের বাসভবনে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে।
এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন,প্রয়াত সুচিত্রা সেনকে রাষ্ট্রীয় সম্মান জানানো হবে। হাসপাতাল কর্তৃপক্ষ সুচিত্রা সেনের চিকিত্সায় সুব্রত মৈত্রের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করে। চিকিত্সকেরা জানান, গত তিন দিন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও গতকাল বৃহস্পতিবার রাতে অবনতি ঘটে। এরপর আজ সকালে তিনি হূদরোগে আক্রান্ত হন।
সুচিত্রা সেন ১৯৭৮ সালে প্রণয়পাশা ছবি করার পর লোকচক্ষুর অন্তরালে চলে যান। এরপর থেকে তিনি আর জনসমক্ষে আসেননি।
বিনোদন
কেওড়াতলা মহাশ্মশানে কাঠের চুল্লিতে রমার শেষকৃত্য
শুক্রবার বিকেলে কলকাতার ঐতিহাসিক কেওড়াতলা মহাশ্মশানে কাঠের চুল্লিতে সুচিত্রা সেনের শেষকৃত্য হবে। তাঁর মরদেহ দাহ করা হবে চন্দন কাঠে। দুপুরে সুচিত্রা সেনের মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে তাঁর বালিগঞ্জের বাসভবনে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে।





