গত সোমবার সেন্সর ছাড়পত্র পেলো ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘পাগলা দিওয়ানা’ ছবিটি। গত ১০ নভেম্বর ছবিটি সেন্সর বোর্ডে জমা পড়লে ১৭ নভেম্বর সেন্সরবোর্ড ছাড়পত্র প্রদান করে।
ছবিটিতে পরীমনি এবং শাহরিয়াজ জুটি বদ্ধ হয়ে কাজ করেছেন ও অমৃতার বিপরীতে অভিনয় করেছেন সবুজ। এছাড়াও ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ‘অ্যাকশন হিরো-খ্যাত’ নায়ক রুবেল। এ ছাড়াও আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, রুবেল, আলীরাজ প্রমুখ।
প্রায় ২০টি ছবিতে কাজ করলেও পরীমনি অভিনীত এটি প্রথম ছবি যা কিনা সেন্সর ছাড়পত্র পেয়েছে। এছাড়াও পরীমনি অভিনীত ও নজরুল ইসলাম খান পরিচালিত রানাপ্লাজা ছবিটির এখন সেন্সরে ঝুলে আছে।
ছাড়পত্র পাওয়া সম্পর্কে পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, ‘পাগলা দিওয়ানা আনকাট সেন্সরের ছাড়পত্র পেয়েছে। এখন ছবিটি মুক্তি প্রস্তুতি নিবো। আশা করছি আগামী বছর জানুয়ারিতে মুক্তি দিতে পারবো’।
শাহরিয়াজ ছবিটিকে ‘পরিপূর্ণ বিনোদন প্যাকেজ’ উল্লেখ করে বলেন, ছবির গল্পে অ্যাকশন, রোমান্স, কমেডি কোন কিছুর কমতি নেই। ছবির কাহিনীতে দেখানো হয় একটা মানুষ তার দেওয়া কথা রাখতে কতটা বদ্ধপরিকর হতে পারে। ছবিতে আমার অভিনীত চরিত্রের নাম তামিম হলেও কেউ নাম জিজ্ঞাসা করলে নাম বলি, ‘ডিজিটাল মজনু’। আমার চরিত্রটা অনেকটা কাউকে কেয়ার করার সময় নেই এই টাইপের।
জেআই





