প্রিয়াঙ্কা চোপড়া আপাতত ধর্মশালায় ব্যস্ত। চলছে ‘মেরি কম’ ছবির শ্যুটিং। স্বভাবতই এই ছবির কাজ শেষ করতে উঠে পড়ে লেগেছে গোটা ইউনিট।
সম্প্রতি শোনা গেল প্রিয়াঙ্কা নাকি ১৬ ঘন্টা টানা শ্যুটিং করে গেছেন। আর এই শ্যুটিং চলাকানীল লাঞ্চ বা ডিনার তো দূর সামান্য টি ব্রেকও নেননি। বেশ কয়েক সপ্তাহ ধরেই এই ছবির কাজ চলছে। প্রথমে মানালিতে বেশ কিছুদিন শ্যুটিং চলে।
এরপর হিমাচল প্রদেশের বেশ কিছু জায়গায় ঘুরে ধর্মশালায় শ্যুটিংয়ের শিডিউল রাখা হয়। রবিবারই এই এলাকায় শ্যুটিং শুরু হয় তার পর থেকেই শুরু হয় বৃষ্টি। বৃষ্টি এতই জোরে পড়তে থাকে যে প্যাক আপ করে ফিরে আসতে হয় পুরো ইউনিটকে। বৃষ্টি থামলে ফের কাজ শুরু হয়।
তবে সময় যে অনেক নষ্ট হয়ে গেছে তাই পরিচালক উমঙ্গ কুমার ঠিক করলেন বিনা বিশ্রামে করবেন শ্যুটিং। কি আর করা পরিচালক যেদিকে ইউনিউটও সেদিকই হাঁটল। প্রিয়াঙ্কাও একেবারেই প্রফেশনাল তাই তিনিও এই প্রস্তাবে না করেননি। ‘মেরি কম’ ছবি নিয়ে প্রথম থেকেই খুব উৎসাহী ছিলেন প্রিয়াঙ্কা। এই জন্য বিশেষ ভাবে বক্সিংয়েরও প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। এই ছবি তৈরি হচ্ছে অলিম্পিক জয়ী মেরী কমের জীবনীর উপর।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]