ঐশ্বরিয়া আবারও মা হতে চাচ্ছেন, এমন গুজবে অনেকেই নড়েচড়ে বসেছেন। সম্প্রতি ভোটকেন্দ্রে ভোট দিয়ে যখন সর্বসম্মুখে হাজির হলেন ঐশ্বরিয়া, তখন সেই গুজবের পালেই যেন হাওয়া আছড়ে পড়ল।
আরাধ্যের জন্মের পর শরীরের বাড়তি মেদ ঝরানোর জন্য যে প্রাণান্তকর পরিশ্রম করেছেন, ঐশ্বরিয়ার সেই শরীরে দেখা মিলল স্ফীত রূপ।
বচ্চন পরিবারসূত্র বিষয়টিকে নিশ্চিত না করলেও ঐশ্বরিয়ার শারীরিক লক্ষণে ভারতীয় বিনোদন মিডিয়া এক প্রকার নিশ্চিতই হয়ে পড়েছে তার মাতৃত্বের বিষয়ে।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]