সাভার ট্রাজেডি নিয়ে নির্মিত চলচ্চিত্র 'রানা প্লাজা' সেন্সরে যাচ্ছে ১৫ই এপ্রিল। ছবিটি আসন্ন বিশ্ব শ্রমিক দিবসে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন পরিচালক নজরুল ইসলাম খান।                    
চলচ্চিত্রটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেন সাইমন ও পরিমনি।
ছবিটি নিয়ে পরীমনি বলেন, ক্যারিয়ারের শুরুতেই একটি বাস্তবভিত্তিক চরিত্রে অভিনয় করলাম। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এখন দর্শক আমাকে কীভাবে নেয় সেটার জন্যই অপেক্ষা করছি।
সাইমন বলেন, 'রানা প্লাজা' একটি বাস্তবধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি দর্শকনন্দিত হবে বলেই আমি মনে করছি।
সাইমন পরিমনি ছাড়াও অভিনয় করেছেন আবুল হায়াত, কাবিলাসহ আরো অনেকে। ছবিটির চিত্রনাট্য করেছেন মুজতবা সৌদ।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]