ডেভিল সং। সালমানের ছবি কিক'র একটি গানের নাম এটি। অনেক দিন ধরেই কথা ছিল দাবাং খানের আপকামিং ছবি কিক-এ একটি আইটেম ড্যান্স করবেন নারগিস ফাকরি। অবশেষে সেই গানটি এবার রিলিজ হতে চলেছে। গানটিতে সালমানের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে নারগিসকে।

গানটি গেয়েছেন হানি সিং। নতুন এ গানে স্মোকি ও বোল্ড অবতারে দেখা যাবে নারগিসকে। এ গানে সালমানের সঙ্গে নারগিসের কেমিস্ট্রিও নাকি বেশ ভালো। আর এ কারণেই আরবাজের আগামী ছবিতে নারগিসকে নিতে চান সালমান।

ফটা পোস্টার নিকলা হিরো ছবিতে ধাতিং নৃত্যে কোমড় দুলিয়ে দর্শককে নাচতে বাধ্য করেছিলেন নার্গিস। এবার দেখার বিষয় কিক-এ নতুন কি রসায়ন যোগ করেন তিনি।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই